Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশে ডেঙ্গুতে এক সপ্তাহে ৪৪ জনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২৬ ১৮:২১

ফাইল ছবি।

ঢাকা: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি অক্টোবর মাসের প্রথম সপ্তাহে ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১২ হাজার ৫৯৬ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে নতুন করে ১ হাজার ৮৬০ জন আক্রান্ত হয়েছেন।

বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে আটজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত ১ হাজার ৮৬০ জনের মধ্যে বরিশাল বিভাগে ২০০ জন, চট্টগ্রাম বিভাগে ২১৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৪৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২১২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭১ জন, খুলনা বিভাগে ৩৭৬ জন, ময়মনসিংহ বিভাগে ১১০ জন, রাজশাহী বিভাগে ১৭৬ জন, রংপুর বিভাগে ৩৮ জন এবং সিলেট বিভাগে ১৪ জন রোগী শনাক্ত হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ২৮৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চলতি বছর এখন পর্যন্ত ৯২ হাজার ২১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৫ হাজার ৭৭৬ জন রোগী। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮৬ হাজার ১৫১ জন।

সারাবাংলা/এমএইচ/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর