Saturday 10 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২৬ ১৬:০৯

খুলনা: খুলনায় শাহ আলম (৪৩) নামে এক পুলিশ পরিদর্শককে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম করেছে ছিনতাইকারীরা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে মহানগরীর কলেজিয়েট স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযান শেষে রিকশায় করে পুলিশ ক্লাবে যাওয়ার পথে ৩ জন অজ্ঞাতপরিচয় ছিনতাইকারী শাহ আলমের পথরোধ করে। এ সময় তার টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার পাশাপাশি ২ হাতের কবজির ওপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তারা। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

শুক্রবার (৯ অক্টোবর) খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর