সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বেসামরিক স্থাপনা, বিশেষ করে বিমানবন্দরে হুথি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
শুক্রবার (৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং নিরীহ মানুষের জীবন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি। বাংলাদেশ সৌদি আরব সরকার ও জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে এবং এসব হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানাচ্ছে।
বাংলাদেশ শান্তি, নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় আন্তর্জাতিক আইনের প্রতি সম্মানের ওপর গুরুত্বারোপ করছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।