Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৪

স্টাফ করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২৬ ১৪:২৮ | আপডেট: ১২ অক্টোবর ২০২৬ ১৫:৫৩

ফাইল ছবি।

ঢাকা: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৪ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪২টি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকালে উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) মো. আকতার হোসেন এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আকতার হোসেন জানান, রমনা বিভাগ ৩২ জন, লালবাগ বিভাগ ৫৮ জন, ওয়ারী বিভাগ ৫৭ জন, মতিঝিল বিভাগ ৪৬ জন, তেজগাঁও বিভাগ ৮১ জন, মিরপুর বিভাগ ১১৪ জন, গুলশান বিভাগ ৩০ জন, উত্তরা বিভাগ ৪৫ জন ও গোয়েন্দা বিভাগ একজনকে গ্রেফতার করেছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, অভিযানকালে ৫ কেজি গাঁজা, ৩ গ্রাম হেরোইন, ১০ হাজার ৮৭২ পিস ইয়াবা, দুইটি মোবাইলফোন ও নগদ ৩ হাজার ৫২০ টাকা উদ্ধার করা হয়।

সারাবাংলা/এমএইচ/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর