ঢাকা: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জন গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) মো. আকতার হোসেন এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
আকতার হোসেন বলেন, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ২১ জন, লালবাগ বিভাগ ৪১ জন, ওয়ারী বিভাগ ৭১ জন, মতিঝিল বিভাগ ৪৯ জন, তেজগাঁও বিভাগ ৯০ জন, মিরপুর বিভাগ ১২৪ জন, গুলশান বিভাগ ৩২ জন, উত্তরা বিভাগ ৫১ জন ও গোয়েন্দা বিভাগ ১ জনকে গ্রেফতার করেছে।
তিনি জানান, অভিযানকালে ১ কেজি ১৬০ গ্রাম গাঁজা, ২২৩৭ পিস ইয়াবা, ২০ বোতল ফেন্সিডিল, ৮ টি মোবাইল, ১টি চাপাতি, একজন ভিকটিম ও নগদ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়।