Friday 09 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুমিল্লায় রাতভর পুলিশের অভিযানে আটক ২৫২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২৬ ১৪:১১

আটককৃতদের একাংশ।

কুমিল্লা: কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে কুমিল্লা জেলায় বিশেষ অভিযান চালিয়ে ২৫২ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। শুক্রবার (৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথভাবে এ অভিযান চালায়। কিশোর গ্যাংয়ের তৎপরতা রয়েছে—এমন বিভিন্ন এলাকা চিহ্নিত করে অভিযান পরিচালনা করা হয়। এতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।

বিজ্ঞাপন

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘উঠতি বয়সি কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং জেলায় কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করছে পুলিশ। তবে অভিযানের সময় কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে।’

কিশোর অপরাধ প্রতিরোধ, অপরাধপ্রবণ এলাকা নিয়ন্ত্রণ এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর