Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৬ ২০:০৬

সংঘর্ষ। প্রতীকী ছবি

নওগাঁ: জেলার মহাদেবপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় কৃষক আনিছুর রহমান (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয়পক্ষের ৯ জন। এছাড়া ওসমান গনি নামের একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার খাজুর ইউপির রণাইল নিচপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আনিছুর রহমান রণাইল নিচপাড়া গ্রামের বাসিন্দা।

আহতরা হলেন— উপজেলার রনাইল নিচপাড়া গ্রামের আনিছুর রহমান, আনিছুর রহমানের ছেলে শাহাজাহান (৩০), মৃত ইয়াদ আলীর ছেলে আব্দুল মতিন (৪০), মৃত আব্দুল হামিদের ছেলে আবুল কালাম আজাদ (৫৪), আবুল কালামের ছেলে আব্দুল আলিম (২৫), মৃত আব্দুস সামাদের ছেলে জাহিদুল ইসলাম (৪০) এবং অপর পক্ষের নজরুল ইসলাম, রফিজ উদ্দীনের ছেলে রেজাউল ইসলাম (৬৫) ও তার দুই ছেলে ইলিয়াস (৩৫) ও জুয়েল (২৮) আহত হয়।

বিজ্ঞাপন

আটককৃত ওসমান গনি রণাইল গ্রামের মৃত ওয়াহেদ আলী মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, রণাইল মৌজায় প্রায় ১০ বিঘা জমি নিয়ে আনিছুর রহমানের সাথে দীর্ঘদিন থেকে একই গ্রামের মৃত লছিম উদ্দীনের ছেলে নজরুলের বিরোধ চলে আসছিল। ওই জমি নজরুল জোরপূর্বক ভোগ দখল করে আসছিলেন। শালিস-দরবারের মাধ্যমে আনিছুর রহমান-কে প্রায় ৭ বিঘা জমি বুঝিয়ে দিলে তারা সেখানে ধানের চারা রোপণ করে পরিচর্যা করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে ওই জমিতে কীটনাশক ছিটিয়ে ফেরার সময় নজরুল ইসলামের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ২০ থেকে ২৫ জনের একটি দল তাদের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই আনিছুর রহমান নিহত হন। এসময় উভয় পক্ষের ৯ জন আহত হন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ছয়জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রণাইল গ্রামের মৃত ওয়াহেদ আলী মন্ডলের ছেলে ওসমান গনিকে আটক করা হয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর