Wednesday 28 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দুদকের অর্থ আত্মসাৎ মামলায় ব্যাংক কর্মকর্তার কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৬ ১৮:১৩

পাবনা: দুর্নীতি দমন কমিশন, সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের দায়ের করা অর্থ আত্মসাতের একটি মামলায় এক ব্যাংক কর্মকর্তাকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন পাবনার বিশেষ জজ আদালত। একইসাথে আত্মসাৎকৃত ৯ লাখ ২৪ হাজার ৮ টাকা ফেরত দিতে বলা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে বিশেষ জজ আদালতের বিচারক আবু সালেহ্ মো. সালাহ্উদ্দিন খাঁ ব্যাংক কর্মকর্তা সৈয়দ আব্দুল্লাহ আল মামুনকে এই সাজা দেন।

মামলায় অপর দুই ব্যাংক কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম ও আনোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের মামলা থেকে  খালাস দেন আদালত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক সৈয়দ আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক সৈয়দ নজরুল ইসলাম ও শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেন ২০০৯ সালের আগস্ট মাস থেকে ২০১৪ সালের এপ্রিল মাস পর্যন্ত পরস্পর যোগসাজশে জালিয়াতি ও ভুয়া ঋণ বিতরণ দেখিয়ে টাকা আদায় করেন। সেই টাকা কালেকশন শিটে অন্তর্ভুক্ত না করে ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করেন তারা।

বিজ্ঞাপন

এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, পাবনার তৎকালীন উপসহকারী পরিচালক সাইদুর রহমান বাদী হয়ে সিরাজগঞ্জের কামারখন্দ থানায় ২০১৯ সালের ২৪ জানুয়ারি মামলা দায়ের করেন। আদালত দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্য-প্রমাণ যাচাই শেষে বুধবার এ রায় দেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর