Tuesday 03 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৯

মরদেহ। প্রতীকী ছবি

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর হালিশহরে বাসা থেকে জনতা ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ আবুল হোসাইনের (৪৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে তার লেখা একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোরে খোরশেদবাগ আবাসিক এলাকার ইম্পিরিয়াল আরকিট ভবনের ৬/বি নম্বর ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত ব্যাংক কর্মকর্তার স্ত্রী শারমিন আক্তার বাদী হয়ে এ ঘটনায় হালিশহর থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে খাবার খেয়ে আনুমানিক রাত ১টার দিকে আবুল হোসাইন ও তার স্ত্রী আলাদা কক্ষে ঘুমাতে যান। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ফজরের নামাজ আদায়ের জন্য ঘুম থেকে উঠে স্ত্রী পাশের ঘরের দরজা ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করেন। এ সময় তিনি সিলিং ফ্যানের সঙ্গে চাদর প্যাঁচানো অবস্থায় স্বামীকে ঝুলতে দেখেন। তার চিৎকারে সন্তান ও স্বজনেরা ছুটে এসে চাদর কেটে আবুল হোসাইনকে নিচে নামান।

বিজ্ঞাপন

পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হয়। খবর পেয়ে হালিশহর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

হালিশহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। উদ্ধারকৃত চিরকুটের বিষয়বস্তু ও মৃত্যুর প্রকৃত রহস্য খতিয়ে দেখা হচ্ছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর