ঢাকা: এক যাত্রীর মৃত্যুর ঘটনার পর মেট্রোরেলের কোচে অগ্রাধিকার আসনে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও প্রবীণ যাত্রীদের বসা নিশ্চিত করতে ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
বুধবার (২৮ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে নারী, প্রতিবন্ধী ও প্রবীণদের জন্য কোচে অগ্রাধিকারভিত্তিক আসনে বসতে পারার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত চালানোর কথাও বলা হয়েছে।
এছাড়া যাত্রীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা ভাসমান দোকানপাট ও অন্যান্য অবৈধ স্থাপনা অপসারণের মাধ্যমে চলাচলের উপযোগী পরিবেশ নিশ্চিত করা হয়েছে।
মোবাইল কোর্ট চলাকালে মেট্রোরেলের কোচে অগ্রাধিকার আসনে (প্রায়োরিটি সিট) বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও প্রবীণ যাত্রীদের বসাও আজ থেকেই নিশ্চিত করা হয়।