Thursday 29 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৫

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৬ ১৩:০৬ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৬ ১৩:৫২

ঢাকা: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৫ জন গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৪৬টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আকতার হোসেন বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩৬ জন, লালবাগ বিভাগ ৪৭ জন, ওয়ারী বিভাগ ৫৫ জন, মতিঝিল বিভাগ ৬৩ জন, তেজগাঁও বিভাগ ৭৩ জন, মিরপুর বিভাগ ১৫০ জন, গুলশান বিভাগ ৫০ জন, উত্তরা বিভাগ ৪৬ জন, গোয়েন্দা বিভাগ কর্তৃক ৪ জন ও এসআরইউ বিভাগ ১ জনকে গ্রেফতার করেছে।

বিজ্ঞাপন

তিনি জানান, অভিযানকালে ৫ কেজি ২৫৫ গ্রাম গাঁজা, ২৩১৪৬ পিস ইয়াবা, ৮০ বোতল এস্কাফ সিরাপ, ১ টি মোটরসাইকেল, ১ টি প্রাইভেটকার, ২টি ওয়াকিটকি, ৬ টি মোবাইলফোন, ৩৫০ কেজি স্ক্যাপ কেবল ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।

 

 

সারাবাংলা/এমএইচ/ এএ