Tuesday 03 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অক্টোবরে ডিএমপির এসআরইউ’র অভিযানে গ্রেফতার ৫২

স্টাফ করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৬ ১২:১৫

গ্রেফতার। প্রতীকী ছবি

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ (এসআরইউ) রাজধানীজুড়ে অক্টোবর মাসে বিশেষ অভিযান পরিচালনা করে আনসার আল ইসলামের সদস্যসহ ছিনতাইকারী, মাদককারবারি ও জালিয়াতি চক্রের ৫২ জনকে গ্রেফতার করেছে।

সোমবার (২ নভেম্বর) ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এসআরইউ’র তথ্যানুযায়ী, অক্টোবর মাসে পরিচালিত ৩৩টি অভিযানে মোট ৫২ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে ছিনতাইকারী ৪২ জন, মাদককারবারি পাঁচজন, ডিজিটাল জালিয়াতির অভিযোগে একজন রয়েছে। এ ছাড়া, ওয়ারেন্ট মূলে ও মোবাইল কোর্টের মাধ্যমে আরও চার জনকে গ্রেফতারের পর বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

বিজ্ঞাপন

এদিকে অভিযানকালে অপরাধীদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণে মাদক, দেশীয় অস্ত্র ও অবৈধ জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৮১ গ্রাম হিরোইন, ১৯৫৫ পিস ইয়াবা, ১২ কেজি ৭০০ গ্রাম গাঁজা, একটি চাকু, একটি কাঁচি, একটি কাঠের বোর্ড এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

এসআরইউ জানায়, অক্টোবর মাসে ডিএমপির বিভিন্ন এলাকায় চালানো অভিযানে জাতীয় পরিচয়পত্র জালিয়াতি ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য (কল ডিটেইলস রেকর্ড) অর্থের বিনিময়ে অবৈধভাবে বিক্রির সঙ্গে জড়িত চক্রের সক্রিয় সদস্যদের আটক করা হয়। শেরেবাংলা নগর ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়।

এ ছাড়া, যাত্রাবাড়ী চৌরাস্তা, মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে, কারওয়ান বাজার ও ফার্মগেট এলাকাসহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে সক্রিয় ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়ে হাতেনাতে কয়েকজনকে আটক করা হয়েছে।

সংস্থাটি আরও জানায়, ডিএমপির ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের এই ধারাবাহিক ও কঠোর পদক্ষেপের ফলে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর