Tuesday 03 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আত্মসমর্পণের পরদিনই জামিন পেলেন ৬৫ চরমপন্থি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৬ ১৩:২৯

আত্মসমর্পণ করা চরমপন্থিরা। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) কাছে আত্মসমর্পণ করার ২৪ ঘণ্টার মধ্যেই জামিনে মুক্তি পেয়েছেন ৬৫ চরমপন্থি।

সোমবার (২ নভেম্বর) দুপুরে শাহজাদপুর চৌকি আদালত তাদের জামিনের আবেদন মঞ্জুর করেন।

আদালতের বিচারক মোসলেম উদ্দিন প্রত্যেককে ৫০০ টাকার বন্ডে জামিন দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের কোর্ট ইন্সপেক্টর আবুল কালাম আজাদ।

তিনি জানান, আত্মসমর্পণকারীদের মধ্যে পাবনা জেলার ৪৫ জন, রাজবাড়ীর ১৩ জন এবং সিরাজগঞ্জের সাতজন রয়েছেন। তাদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, বিস্ফোরক ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। এসব মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে সরকার।

বিজ্ঞাপন

এর আগে রোববার (১ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের হাটিকুমরুলে এসআরবি-১২-এর সদর দফতরে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘চরমপন্থার পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে আগ্রহীদের সহায়তায় সরকার একটি বিশেষ প্রকল্প গ্রহণ করেছে। এর আওতায় তাদের সমস্যাগুলো চিহ্নিত করে পুনর্বাসন ও সমাধানের উদ্যোগ নেওয়া হবে।’

তিনি বলেন, ‘দায়িত্ব পালনের পাশাপাশি আত্মসমর্পণকারীদের স্বাভাবিক জীবনে ফেরাতে এসআরবি সদস্যদের আন্তরিক হতে হবে।’ ২০২৪ সালের ৫ আগস্টের পর বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রের বিষয়ে তথ্য থাকলে তা দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহ্বানও জানান তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর