Tuesday 03 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল কখন জানা যাবে

আন্তর্জাতিক ডেস্ক
৩ নভেম্বর ২০২৬ ২০:৩৫ | আপডেট: ৩ নভেম্বর ২০২৬ ২১:৪৬

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ শুরু। ছবি : আল-জাজিরা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোট শেষে গণনা শুরু হচ্ছে মঙ্গলবার (৩ নভেম্বর)। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টায়) ইন্ডিয়ানা ও কেনটাকির কিছু এলাকায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর প্রাথমিক ফল আসতে শুরু করবে। তবে সব আসনের চূড়ান্ত ফল জানতে কয়েক দিনও লেগে যেতে পারে।

মঙ্গলবার (৩ নভেম্বর) আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এবারের নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসন এবং সিনেটের ১০০টির মধ্যে ৩৫টি আসনে ভোট হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দলের কাছ থেকে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ নিতে চাইছে বিরোধী ডেমোক্র্যাটরা।

বিজ্ঞাপন

ভোট গ্রহণ শেষ হওয়ার পর নির্বাচন কর্মকর্তারা ধাপে ধাপে গণনার ফল প্রকাশ করবেন। এরপর সংবাদমাধ্যমগুলো ফল বিশ্লেষণ করে কোনো প্রার্থীকে বিজয়ী ঘোষণা করতে পারে। তবে প্রাথমিক ফল প্রকাশ মানেই বিজয়ী নিশ্চিত হওয়া নয়। প্রতিদ্বন্দ্বিতা হাড্ডাহাড্ডি হলে কোনো আসনের ফল চূড়ান্ত হতে কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন লাগতে পারে।

ক্যালিফোর্নিয়া, নেভাদা, অ্যারিজোনা, আলাস্কা, মেইন ও ওয়াশিংটন অঙ্গরাজ্যে ফল প্রকাশে দেরি হতে পারে। এসব রাজ্যে ডাকযোগে ভোট, স্বাক্ষর যাচাই এবং পছন্দক্রমভিত্তিক ভোট গণনার মতো কারণে সময় বেশি লাগে। অন্যদিকে ফ্লোরিডা, ওহাইও, নর্থ ক্যারোলাইনা ও পেনসিলভানিয়ায় তুলনামূলক দ্রুত ফল আসতে পারে।

সব আসনের ফল দ্রুত জানা গেলেও কংগ্রেসের কোন দল নিয়ন্ত্রণ পাবে, তা নিশ্চিত হতে কয়েক দিন লাগতে পারে। ২০২৪ সালের নির্বাচনে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ কোন দলের হাতে যাবে, তা জানতে আট দিন সময় লেগেছিল।

কোনো আসনে ভোটের ব্যবধান খুব কম হলে আইন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে বা প্রার্থীর আবেদনে পুনর্গণনা হতে পারে। ফল নিয়ে আদালতে চ্যালেঞ্জ করা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত আসতে আরও সময় লাগতে পারে। তবে প্রেসিডেন্ট এককভাবে কংগ্রেস নির্বাচনের ফল বাতিল করতে পারেন না। অঙ্গরাজ্যগুলো নির্বাচন পরিচালনা ও ফলের সত্যতা নিশ্চিত করে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর