Wednesday 04 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৬ ১২:১৯

ছবি: সারবাংলা

ঢাকা: বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের রাজধানী লাহোর। বায়ুমান সূচকে লাহোরের স্কোর ৩৬২। তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। আজ বায়ুর মান সূচকে ঢাকার স্কোর ১৬৯, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

বুধবার (৪ নভেম্বর) সকাল ৯টায় মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি, যার স্কোর-২৪৩। তালিকার তৃতীয় স্থানে রয়েছে কলকাতা, স্কোর-১৯০। চতুর্থ স্থানে রয়েছে চীনের বেইজিং, যার স্কোর-১৬৫। তালিকার পঞ্চম স্থানে রয়েছে আরব আমিরাতের দুবাই, স্কোর-১৬৩।

বিজ্ঞাপন

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর