Saturday 07 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সুন্দরবনের বনদস্যু বাহিনী ‘জোনাব’-এর প্রধান গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২৬ ১৮:০৩

গ্রেফতার জোনাব।

খুলনা: সুন্দরবনের বনদস্যু বাহিনী ‘জোনাব’-এর প্রধান জোনাব আলীকে গ্রেফতার করেছে এসআরবি-৬-এর স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল।

শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে খুলনা মহানগরীর হরিণটানা থানার কৈয়াবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। শনিবার দুপুরে এসআরবি-৬-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতার জোনাব আলীকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর গ্রামের মৃত কেরামত আলীর ছেলে।

এসআরবি-৬ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জোনাব আলীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর জোনাব আলীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদককারবারি এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণ মামলার আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে এসআরবি-৬।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর