Sunday 08 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২২

স্টাফ করেসপন্ডেন্ট
৮ নভেম্বর ২০২৬ ১৪:১৯

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)

ঢাকা: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২২ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৪০টি মামলাও দায়ের করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’

আকতার হোসেন বলেন, ‘গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩৩ জন, লালবাগ বিভাগ ৪৩ জন, ওয়ারী বিভাগ ৪৯ জন, মতিঝিল বিভাগ ৪৬ জন, তেজগাঁও বিভাগ ৯৪ জন, মিরপুর বিভাগ ১৬৬ জন, গুলশান বিভাগ ৫৩ জন, উত্তরা বিভাগ ৩৫ জন ও গোয়েন্দা বিভাগ ৩ জনকে গ্রেফতার করেছে।’

বিজ্ঞাপন

তিনি জানান, অভিযানকালে ১০০ গ্রাম হেরোইন, ১০ হাজার ৯২৪ পিস ইয়াবা, ২১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও ২০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর