Monday 09 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে: পররাষ্ট্র সচিব

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৬ ১২:২২ | আপডেট: ৯ নভেম্বর ২০২৬ ১৫:১৩

-ছবি : সারাবাংলা

ঢাকা: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান-এর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর বৈঠক হতে পারে- বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।

জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলনে (কপ-৩১) প্রধানমন্ত্রী তারেক রহমান-এর যোগদান উপলক্ষে সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহীদুল করিম এ সময় উপস্থিত ছিলেন

পররাষ্ট্র সচিব জানান, তুরস্ক সফরকালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, চীনের উপরাষ্ট্রপতি এবং উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর দ্বিপাক্ষিক বৈঠক নিশ্চিত হয়েছে। আর তুরস্কের প্রেসিডেন্টের সাথে বৈঠক হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। এছাড়া ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এবং ইউএনডিপি’এর প্রশাসকের সাথেও বৈঠকের সূচি রয়েছে।

বিজ্ঞাপন

তুরস্ক সফরে বাংলাদেশের সঙ্গে সামরিক ও অর্থনৈতিক ইস্যু বিশেষ করে ড্রোন কারখানা ও সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে কি না- জানতে চাইলে তিনি বলেন, এগুলো সামরিক সহযোগিতার অংশ। তবে বগুড়ায় ড্রোন কারখানা বা নির্দিষ্ট কোনো অর্থনৈতিক অঞ্চল সংক্রান্ত বিষয়ে এখনই সুনির্দিষ্ট কিছু চূড়ান্ত হয়নি, এগুলো পরবর্তীতে নির্ধারিত হবে।

প্রধানমন্ত্রীর সফরে ঢাকার বিমানবন্দর গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে টার্কিশ কোম্পানি চেলেবির সহযোগিতা নিয়ে আলোচনা হবে কি না- জানতে চাইলে সচিব বলেন, এটি কোনো একক দ্বিপাক্ষিক সফর নয়, বরং আন্তর্জাতিক সম্মেলনের একটি সাইডলাইন বৈঠক। তাই সুনির্দিষ্ট বা বড় কোনো বাণিজ্যিক চুক্তির চেয়ে সামগ্রিক দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা হতে পারে।

একটি আন্তর্জাতিক গণমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পাসপোর্ট ও এনআইডি’র আবেদনের সংবাদের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন,  মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজকে মূলত কপ-৩১ সম্মেলন নিয়ে কথা বলছি। এ বিষয়ে (হাসিনার পাসপোর্ট) কোনো বক্তব্য নাই।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর