Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নওগাঁয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের উদ্যোগে স্যানমার্কসবিষয়ক জেলা সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৬ ১৫:০০

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের উদ্যোগে স্যানমার্কসবিষয়ক জেলা সম্মেলন।

নওগাঁ: নওগাঁয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের উদ্যোগে এবং ইউনিসেফের সহযোগিতায় স্যানিটেশন মার্কেটিং (স্যানমার্কস) বিষয়ক দিনব্যাপী জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সকালে নওগাঁ সদর উপজেলা হলরুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। স্যানিটেশনের টেকসই উপকরণ উৎপাদন ও বিপণন পদ্ধতি নিয়ে জেলার ১১টি উপজেলার তালিকাভুক্ত ব্যবসায়ী ও মিস্ত্রিদের নিয়ে এই সম্মেলনের আয়োজন করা হয়।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর নওগাঁর নির্বাহী প্রকৌশলী মাহমুদ আলমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক হাবিবুর রহমান।

সম্মেলনে বক্তারা বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পানি সরবরাহ, স্যানিটেশন এবং হাইজিন সেবা আরও শক্তিশালী করা অত্যন্ত জরুরি। দেশের সকল নাগরিক যাতে মানসম্মত ও আধুনিক স্যানিটেশন ব্যবস্থা ব্যবহার নিশ্চিত করতে পারেন, সেজন্য সংশ্লিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদান করা হবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে স্থানীয় উদ্যোক্তা, স্যানিটেশন সামগ্রী প্রস্তুতকারক ব্যবসায়ী এবং বিভিন্ন উপজেলার মিস্ত্রিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং স্যানিটেশন ব্যবসা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।