ফরিদপুর: ফরিদপুরে গভীর রাতে স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে চালকের মৃত্যু হয়েছে।
সোমবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে শহরের গোয়ালচামোট বাস স্ট্যান্ড এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত বাসচালক কালাচান(৫৫) জেলার মকসুদপুর উপজেলার দিকনগর এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহরের বাসস্ট্যান্ডে রাস্তার পাশে পার্কিং করা কিশোর তন্ময় নামের লোকাল বাসে হঠাৎ আগুন এর ঘটনা ঘটে। এ সময় চালক বাসের ভিতরে ঘুমিয়ে ছিলেন। চালক নিজেও আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় চালক অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আজমির হোসেন জানান, গতকাল গভীর রাতে নতুন বাস স্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুনের ঘটনা ঘটে। এসময় বাসের চালক ভিতরে ঘুমিয়ে ছিল। আগুনের ধোঁয়ার কারণে চালকের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।