Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বান্দরবানে আগুনে পুড়ল ১৭টি ঘর ও ২টি দোকান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৬ ১০:৫৪ | আপডেট: ১০ নভেম্বর ২০২৬ ১০:৫৮

বান্দরবান: বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের বড়ইতলী পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭টি বসতঘর ও দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের এ পাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, চুলার আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ১৬টি বসতঘর ও দুটি দোকান পুড়ে যায়।

তারাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনু মং মারমা বলেন, ‘অগ্নিকাণ্ডে ১৭টি ঘর ও দুটি দোকান পুড়ে যাওয়ার খবর পেয়েছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে পৌঁছে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।’

বিজ্ঞাপন

রোয়াংছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বে থাকা ফায়ার ফাইটার এ্যানি বড়ুয়া জানান, রাত সোয়া ১১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে বড়ইতলী পাড়ায় আগুন লাগার খবর আসে। তবে ভৌগোলিক অবস্থানের কারণে রোয়াংছড়ি ফায়ার সার্ভিস স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। অন্যদিকে বান্দরবান সদর থেকে দূরত্ব প্রায় ১০ কিলোমিটার হওয়ায় বিষয়টি বান্দরবান সদর ফায়ার সার্ভিস স্টেশনকে জানানো হয়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর