Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফরিদপুরে স্বেচ্ছাসেবক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৬ ১৪:০৭

আটককৃতরা।

ফরিদপুর: শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে ফরিদপুরের ভাঙ্গায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা ঝটিকা মশাল মিছিল করেছেন। এ সময় তিনজনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন স্থানীয় বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা।

সোমবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে ভাঙ্গা পৌর এলাকার নুরপুরে চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের বাড়ির সামনে থেকে এ মিছিল বের করা হয়। ভাঙ্গা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আয়োজিত মিছিলে কয়েকজন নেতা-কর্মী অংশ নেন।

মিছিলের একটি ভিডিও তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে কয়েকজন তরুণকে মশাল হাতে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। তাদের স্লোগানের মধ্যে ছিল—‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘জাফরুল্লাহর ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘রাজা মিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’।

বিজ্ঞাপন

এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে তিনজনকে আটক করেছে। তবে আটককৃতরা সবাই অল্পবয়স্ক। কার ইন্ধনে মশালটি বের হয়েছে, তাদের সম্পর্কে খোঁজখবর করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

শ্যামলীতে চলন্ত বাসে আগুন
১০ নভেম্বর ২০২৬ ২২:২০

আরো

সম্পর্কিত খবর