Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পর্যটক নিহতের ঘটনায় পশ্চিম সুন্দরবনে ৩ দিনের ভ্রমণ নিষেধাজ্ঞা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৬ ১৮:৪৭ | আপডেট: ১১ নভেম্বর ২০২৬ ১৯:৫৩

সুন্দরবন।

সাতক্ষীরা: পর্যটক নিহতের ঘটনায় সাতক্ষীরা পশ্চিম সুন্দরবন রেঞ্জে তিনদিনের ভ্রমণে মৌখিকভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছে বন বিভাগ।

বুধবার (১১ নভেম্বর) মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাসানুর রহমান।

তিনি বলেন, ‘গত ৬ নভেম্বর সুন্দরবন ভ্রমণে এসে ময়মনসিংহের ভালুকার রিয়াজ আহমেদ নামে এক পর্যটক নিখোঁজ হন। বন বিভাগ ও কোস্ট গার্ডের টানা অভিযানে ৮ নভেম্বর রাতে আলোরকোলের মাথারখালের চর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে সাতক্ষীরা রেঞ্জ থেকে কাঠের তৈরি ট্রলারে তিনদিনের ভ্রমণে মৌখিকভাবে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে বন বিভাগ। গত ৮ ও ৯ নভেম্বর অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আপাতত সাতক্ষীরা রেঞ্জ থেকে কাঠবডির ট্রলারে তিনদিনের পারমিশন বন্ধ রাখা হয়েছে। তবে একদিনের পারমিশন পূর্বের নিয়মেই চলবে। তিনদিনের পারমিশন বন্ধের বিষয়ে পরিপত্র জারির প্রস্তুতি চলছে।’

নিষেধাজ্ঞা কত দিন স্থায়ী হবে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আপাতত অনির্দিষ্টকালের জন্য এটি বন্ধ রাখা হয়েছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে।

উল্লেখ্য, এর আগেও সুন্দরবনে বিভিন্ন সময়ে পর্যটকদের মৃত্যুর ঘটনা ঘটেছে। গত ১৩ সেপ্টেম্বর ২০২৫ সালে কচিখালীর ডিমের চরে গোসল করতে নেমে স্রোতের টানে মাহিত আব্দুল্লাহ (১৬) নামে এক কিশোর পর্যটক মারা যান। এ ছাড়া ২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি পশুর নদে ১৩ জন পর্যটক নিয়ে জালি বোট ডুবে যায় এবং ২০২৫ সালের ৮ নভেম্বর ঢাংমারি খালেও ১৩ পর্যটক নিয়ে একটি নৌকাডুবির ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর