Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চুয়াডাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের নেতাকর্মীসহ গ্রেফতার ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৬ ১৯:১৩ | আপডেট: ১১ নভেম্বর ২০২৬ ১৯:৫৩

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া গ্রামে অভিযান চালিয়ে পুলিশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও জাকের পার্টির ৭ নেতাকর্মীকে এবং জেলা শহর থেকে সাবেক এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার ভাংবাড়ীয়া বাজার এলাকার আলী প্রামাণিকের চায়ের দোকান থেকে ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা শেষে এদিন বেলা সাড়ে ১১টার দিকে তাদের গ্রেফতার করা।

গ্রেফতার হওয়া নেতাকর্মীরা হলো চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক এবং সাবেক ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাউসার আহম্মেদ বাবলু (৫৫), ভাংবাড়ীয়া ইউনিয়ন জাকের পার্টির সভাপতি আসমত উল্লাহ (৪০), আওয়ামী লীগ নেতা রেজাউল ইসলাম (৪২), আমারত আলী (৩৭), মিনারুল ইসলাম (৫০), লালু (৪৫) ও আজিজুল হক (৬৪) এবং বাংলাদেশ ছাত্রলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক রাশেদ নাহিম জ্যামি (৩৯)।

বিজ্ঞাপন

আলমডাঙ্গা থানার কর্তব্যরত পুলিশ উপ-পরিদর্শক কুশল বলেন, ‘অভিযোগ পাওয়া যায়, কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগ ও জাকের পার্টির নেতাকর্মীরা ভাংবাড়ীয়া এলাকার আলী প্রামাণিকের চায়ের দোকানে বসে গোপন বৈঠক করছিল। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতার হওয়া নেতাকর্মীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের পর তাদেরকে আলমডাঙ্গা থানা পুলিশ এদিন বিকেলে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করেছে।’

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে জ্যামিকে কয়েকজন পিটিয়ে আহত করে। তাকে তার স্বজনরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসা শেষে জ্যামিকে গ্রেফতার করা হয়। সে নাশকতা মামলার আসামি। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর