Sunday 15 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সংসদে এমপি লুনার প্রশ্ন / জিয়াউল আহসানকে কি নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার?

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৬ ২০:৫৪

জাতীয় সংসদ অধিবেশনে কথা বলছেন সরকারদলীয় এমপি তাহসিনা রুশদীর লুনা। ছবি: সংগৃহীত

ঢাকা: সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে হাতকড়া ও ডান্ডাবেড়ি ছাড়া অত্যন্ত স্বাচ্ছন্দ্যে আদালতে নেওয়ার ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন গুমের শিকার বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী এবং সরকারদলীয় সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে এ বিষয়ে প্রশ্ন তুলে তিনি সরাসরি সরকারের ভূমিকা নিয়ে বিস্ময় প্রকাশ করেন এবং এ ঘটনার সুনির্দিষ্ট ব্যাখ্যা দাবি করেন।

সংসদ অধিবেশনে দেওয়া বক্তব্যে সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা জানান, গত বৃহস্পতিবার মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে কারাগার থেকে আদালতে নিয়ে যাওয়ার সময়ের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ওই ছবিতে দেখা যায় তার যে অঙ্গভঙ্গি, শারীরিক ভাষা এবং উদ্ধতপূর্ণ আচরণ দেখে মনে হচ্ছিল তিনি কোনো বিচারিক মুখোমুখি বা বন্দি নন, বরং যেন কোনো আনন্দভ্রমণে বের হয়েছেন। আর তার সঙ্গে থাকা পুলিশ সদস্যরা তার নিরাপত্তায় নিয়োজিত প্রটোকল টিম হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

এমপি লুনা বলেন, ‘জিয়াউল আহসান হাতকড়া পরতে অস্বীকৃতি জানানোর পর তাকে কোনো ধরনের হাতকড়া বা ডান্ডাবেড়ি না করিয়েই এভাবে বাইরে নিয়ে আসা হয়, যা অত্যন্ত উদ্বেগ জনক। এ ধরনের দৃশ্য শুধু তাদের মতো ভুক্তভোগী পরিবারগুলোকেই নয়, বরং সাধারণ মানুষকেও অত্যন্ত মর্মাহত, উদ্বিগ্ন ও আতঙ্কিত করে তুলেছে।’

সরকারের ওপর প্রশ্ন রেখে তিনি আরও বলেন, ‘এই পরিস্থিতির পর সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে যে, সরকার কি আসলেই জিয়াউল আহসানকে নিয়ন্ত্রণ করতে পারছে না, নাকি তার প্রতি কোনো ধরনের নমনীয়তা দেখানো হচ্ছে?’

অধিবেশন থেকে তিনি পুরো বিষয়টি স্পষ্ট করার জন্য আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন এবং এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট ব্যাখ্যা দাবি করেন।

সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

১১ দলের সিলেট রোডমার্চ স্থগিত
১৫ নভেম্বর ২০২৬ ২০:৪৩

আরো

সম্পর্কিত খবর