Monday 16 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‎কোন ইউপিতে ভোট কবে হবে, তা নির্ধারণে বৈঠকে ইসি

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৬ ১২:৩৮ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৬ ১২:৪৩

‎‎ঢাকা: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনে বিশেষ করে, কোন ইউনিয়ন পরিষদে (ইউপি) কবে নির্বাচন তা নির্ধারণে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১৬ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে সকালে এই বৈঠকে শুরু হয়। এ বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠেয় এ বৈঠকে চার নির্বাচন কমিশনারও উপস্থিত রয়েছেন।

জানা গেছে, আজকের ‎বৈঠকের আলোচ্যসূচিতে দুটি বিষয় রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে, পাঁচ ধাপে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি এবং স্মার্ট এনআইডি কার্ড উৎপাদন, পারসোনালাইজেশন ও বিতরণের জন্য পারসোনালাইজেশন সেন্টার-সংক্রান্ত বিষয়। নির্বাচন কমিশনের আইডিইএ (আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাকসেস টু সার্ভিসেস) প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
‎
‎এর আগে, গত ৮ নভেম্বর ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।
‎
‎ইসির ঘোষিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপের ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের ১৩ মে এবং পঞ্চম ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর