Tuesday 17 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৬ ১৮:৩৭ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৬ ১৮:৪৮

পাবনা: দীর্ঘ অপেক্ষার পর পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনান পরীক্ষামূলক সংযোগ কার্যক্রম পরিদর্শনে যান।

পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, ‘পরীক্ষামূলক সংযোগ প্রদানের মাধ্যমে বাংলাদেশ পৃথিবীর ৩৩তম পারমাণবিক বিদ্যুতের দেশ হিসেবে মাথা তুলে দাঁড়ালো।’

তিনি আরো বলেন, ‘দেশবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষার ফসল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সকল পরীক্ষা-নিরীক্ষা এবং অনুমোদন শেষে আজ ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত করা হয়।’

বিজ্ঞাপন

তিনি জানান, অত্যন্ত সফলভাবে এই পরীক্ষামূলক সংযোগ প্রদান সম্পন্ন হয়েছে। ক্রমাগত বিদ্যুতের মেগাওয়াট বৃদ্ধি এবং হ্রাস করে এবং পর্যায়ক্রমে তা ১২০০ মেগাওয়াট বিদ্যুতে উপনীত করা হবে। আগামী বছরের জানুয়ারির শেষ অথবা ফেব্রুয়ারির প্রথম দিকে জাতীয় গ্রিডে পূর্ণভাবে এই ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ প্রথম ইউনিট থেকে সংযোগ প্রদান করা হবে বলে জানান মন্ত্রী।

পরীক্ষামূলকভাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সংযোগ প্রদানের পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয়রা। পরীক্ষামূলক সংযোগের পর বাণিজ্যিকভাবে সংযোগ দেওয়া শুরু হলে দেশের মোট চাহিদার বড় অংশ পূরণ হবে বলে তারা মনে করছেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনম-সহ মন্ত্রণালয় এবং পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশেষজ্ঞগণ এ সময় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৫ জনের
১৭ নভেম্বর ২০২৬ ১৮:৪৬

আরো

সম্পর্কিত খবর