Thursday 19 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নেত্রকোনায় সুরমা নদী থেকে শিক্ষকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৬ ১৪:০৯

শিক্ষক অদ্বৈত্য সরকার ওরফে আদিত্য।

নেত্রকোনা: নেত্রকোনার হাওর অঞ্চল খালিয়াজুরী উপজেলায় নিখোঁজের একদিন পর সুরমা নদী থেকে অদ্বৈত্য সরকার ওরফে আদিত্য (৫৫) নামে এক শিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে খালিয়াজুরী উপজেলার চাঁদপুর গ্রাম সংলগ্ন সুরমা নদীতে মরদেহটি ভাসতে দেখে ভিড় করে এলাকাবাসী। এরপর স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শিক্ষক অদ্বৈত্য সরকারের বলে চিহ্নিত করেন।

নিহত অদ্বৈত্য সরকার খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি ওই গ্রামের মৃত অক্ষয় সরকারের ছেলে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর তার ছেলে তন্ময় সরকার ব্যক্তিগত ফেসবুক আইডিতে বাবার নিখোঁজের বিষয়ে একটি পোস্টে জানান, শাল্লা উপজেলার সাতপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে আগের দিন রাত আনুমানিক ১১টার পর থেকে তার বাবার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বিষয়টি এভাবে ছড়িয়ে পড়লে স্বজনরা খোঁজতে শুরু করে।

বিজ্ঞাপন

নিখোঁজের একদিন পর বৃহস্পতিবার সকালে সুরমা নদীতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা স্বজনদের খবর দেন। পরে পরিবারের সদস্যরা গিয়ে মরদেহটি শনাক্ত করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন জানান, সুরমা নদীতে ভাসমান অবস্থায় এ মরদেহ পাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

ঝালকাঠিতে ট্রলি উলটে নিহত ১
১৯ নভেম্বর ২০২৬ ১৩:৩৮

আরো

সম্পর্কিত খবর