Friday 20 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দক্ষিণ আফ্রিকার সিরিজের বাকি অংশে নেই হাসান, ফিরছেন দেশে

স্পোর্টস করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৬ ২২:১৩ | আপডেট: ২১ নভেম্বর ২০২৬ ০০:০৫

পুরনো চোট নতুন করে মাথাচাড়া দেওয়ায় দুর্দান্ত ফর্মে থাকা পেসার হাসান মাহমুদকে নিয়ে শঙ্কার কথা শোনা গিয়েছিল জোহানেসবার্গ টেস্ট শেষেই। জানা যাচ্ছিল, তিনদিন পর শুরু হতে যাওয়া সেঞ্চুরিয়ান টেস্টে হয়ত খেলতে পারবেন না ডানহাতি পেসার। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানাল, শুধু সেঞ্চুরিয়ান টেস্টটা নয় বরং সিরিজের বাকি অংশের পুরোটা থেকেই ছিটকে গেছেন হাসান।

চলতি সফরে দক্ষিণ আফ্রিকায় এখনো একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই মুহূর্তে দলের সেরা পেসার হাসানকে ছাড়াই এই ম্যাচগুলো খেলতে হবে বাংলাদেশকে। হাসানকে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানানো হয়েছে বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞাপন

বিসিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ দলের পরবর্তী ম্যাচগুলো আগে হাসানকে পর্যপ্ত বিশ্রাম দিতে চায় টিম ম্যানেজমেন্ট যাতে তিনি পুরো সুস্থ হয়ে উঠতে পারেন।

ডান হাতের কনুইয়ের চোটে ভুগছেন হাসান। চোটটা অবশ্য তার পুরনো। এই চোটের কারণে গত মে মাসে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে পারেননি। অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলার সময় কনুইতে ব্যথা অনুভব করেছেন বলে জানা যায়।

তারপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলে দক্ষিণ আফ্রিকায় গিয়ে আবারও সেই ব্যথা অনুভব করছেন হাসান। জোহানেসবার্গ টেস্টে ব্যথা নিয়ে মাঠ ছাড়তে দেখা গেছে তাকে। একাধিকবার মাঠে ফিজিও ডেকে শুশ্রূষা নিতেও দেখা গেছে বাংলাদেশি পেসারকে। তবে এবারের ব্যথার পরিমান এতটাই বেশি যে পুরো সিরিজ থেকেই ছিটকে যেতে হলো বাংলাদেশকে।

সম্প্রতি বল হাতে দুর্দান্ত ফর্মে আছেন হাসান। বিশেষ করে টেস্ট ক্রিকেটে উইকেট নিচ্ছেন ‍মুড়িমুড়কির মতো করে। ফলে হাসানের এই শূন্যতা নিশ্চয় বেশ ভোগাবে বাংলাদেশকে।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

চবির হলে মাদক সেবন, আটক ৮
২০ নভেম্বর ২০২৬ ২৩:৩০

আরো

সম্পর্কিত খবর