Sunday 11 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তাসকিন-মাশরাফিকে পেছনে ফেলে হাসানের নতুন রেকর্ড

স্পোর্টস করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২৬ ১৫:৩৩

আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টে একের পর এক কীর্তি গড়ছেন হাসান মাহমুদ। বাংলাদেশের পেসারদের মধ্যে প্রথম হ্যাটট্রিকের দেখা পেয়েছেন ডানহাতি পেসার। এবার সবচেয়ে কম টেস্টে ৫০ উইকেট নেওয়ার রেকর্ডও গড়লেন হাসান।

টেস্ট ক্যারিয়ারের ১৭তম ম্যাচে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন হাসান। এর আগে বাংলাদেশের পেসারদের মধ্যে দ্রুততম ৫০ উইকেট নেওয়ার রেকর্ড ছিল তাসকিন আহমেদের। গত মে মাসে পাকিস্তানের বিপক্ষে ১৮তম টেস্টে এই কীর্তি গড়েছিলেন তাসকিন। মাশরাফি বিন মর্তুজার লেগেছিল ১৯ টেস্ট, আর শাহাদাত হোসেন রাজিবের ২১টি।

আফগানিস্তানের বিপক্ষে টেস্টের তৃতীয় দিনে হ্যাটট্রিক করেন হাসান। পরপর তিন বলে আফগান তিন ব্যাটার ইসমত আলম, কায়েস আহমেদ ও জিয়া-উর-রহমানকে ফিরিয়ে হ্যাটট্রিক করেন। এর আগে টেস্টে বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক পেয়েছেন অলক কাপালী ও সোহাগ গাজী। তবে দুজনই স্পিনার। সে হিসেবে দেশের প্রথম পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিক পেলেন হাসান।

বিজ্ঞাপন

বাংলাদেশের হয়ে টেস্টে পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট মাশরাফি বিন মর্তুজার, তাঁর শিকার ৭৮ উইকেট। ৭২ উইকেট নিয়ে পরের অবস্থানে শাহাদাত। তাসকিনের উইকেটসংখ্যা ৫৯, আর হাসানের ৫০।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর