Tuesday 24 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নোয়াখালীতে চাঁদার দাবিতে নির্যাতনের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৬ ০৯:৪৯

নোয়াখালী: নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে চাঁদার দাবিতে এক ব্যক্তির পায়ে সুই ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় অভিযোগ করেছেন বলে জানা গেছে।

অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার (২৪ নভেম্বর) স্থানীয় লোকজন অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।

অভিযুক্ত ব্যক্তির নাম মো. রাতুল। অভিযোগকারী জাকির হোসেন নোয়াখালীর বিনোদপুর গ্রামের আলী আহমদ সদরবাড়ির আব্দুল হকের ছেলে।

জাকিরের অভিযোগ, চাঁদার দাবিতে রাতুল তার পায়ে সুই ঢুকিয়ে শারীরিক নির্যাতন করেছেন।

অভিযোগকারীর দাবি, রাতুলের বিরুদ্ধে এলাকায় আরও একাধিক ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন, চাঁদা দাবি ও নির্যাতনের অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

নোয়াখালী সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান,অভিযুক্ত রাতুলকে আমরা থানা হেফাজতে নিয়েছি তবে তার বিরুদ্ধে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। তার পূর্বে কোনো মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর