Tuesday 24 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘মুখে ঐক্য নয়, জুলাই সনদ বাস্তবায়ন করে সংবিধান সংস্কার করতে হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৬ ১৩:৩৬ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬ ১৩:৩৯

ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

ঢাকা: মুখে ঐক্যের কথা না বলে বাস্তবে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে সংবিধান সংস্কার করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকা মহানগরী উত্তরের কার্যালয়ে ভাটারা থানা জামায়াত আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জামায়াতে ইসলামী সবসময় জনগণের কল্যাণে কাজ করেছে এবং আগামীতেও সেই ধারাবাহিকতা বজায় রাখবে। জনগণ জামায়াতের ওপর যে আস্থা রেখেছে, সেই আস্থার মর্যাদা রক্ষায় জনগণের ন্যায্য অধিকার আদায়ে দলটি সবসময় লড়াই চালিয়ে যাবে।

বিজ্ঞাপন

দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এসব ঘটনায় প্রশাসনের নীরবতা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি করছে। দেশের বিভিন্ন স্থানে বাস, গাড়ি এমনকি ট্রেনেও অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটছে। গণঅভ্যুত্থানের জুলাই যোদ্ধাদের বাড়িঘরেও আগুন দেওয়া হচ্ছে।

তিনি বলেন, পতিত স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে জুলাইয়ের চেতনায় জনঐক্য গড়ে তোলা এখন সরকারের সবচেয়ে বড় প্রয়োজন। তবে সেই ঐক্য কেবল কথায় সীমাবদ্ধ থাকলে চলবে না, জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়েই তা কার্যকর করতে হবে। সরকার জুলাই সনদ বাস্তবায়ন করলে পতিত স্বৈরাচারের দোসররা এভাবে মাথাচাড়া দিয়ে উঠতে পারত না।

সমাবেশে সভাপতিত্ব করেন ভাটারা থানা জামায়াতের আমির অ্যাডভোকেট রেজাউল করিম।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর