Tuesday 28 Apr 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

মান্নাকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২৪ ২২:৩০

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে দেখতে গিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২২ সেপ্টেম্বর) রাতে বিএনপি মহাসচিব হাসপাতালে যান এবং চিকিৎসকদের কাছ থেকে তার চিকিৎসার খোঁজ-খবর নেন। এ সময় তিনি মান্নার পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন।

মির্জা ফখরুলের সঙ্গে এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতন, বিএসএমএমইউর উপ-রেজিস্টার আবু মোহাম্মদ আহসান ফিরোজ উপস্থিত ছিলেন।

এর আগে, শনিবার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে বারিধারার বাসায় হৃদরোগে আক্রান্ত হলে মাহমুদুর রহমান মান্নাকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। তাকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এজেড/পিটিএম
সম্পর্কিত ভিডিও

গৃহিণী থেকে রাষ্ট্রনায়ক

খবর | ৩০ ডিসেম্বর ২০২৫ ১২:২৪

হঠাৎ বড় ভূমিকম্প হওয়ার কারণ কী?

খবর | ২২ নভেম্বর ২০২৫ ১৬:২৩