Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রানা প্লাজার সোহেল রানাকে ফের ৬ মাসের জামিন

স্টাফ করেসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২৪ ২৩:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রানা প্লাজা ধসে সহস্রাধিক মানুষের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ভবনটির মালিক সোহেল রানাকে ফের ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১ অক্টোবর) বিচারপতি মো. আতাউর রহমান খান ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট এ আদেশ দেন।

আদালতে সোহেল রানার পক্ষে শুনানি করেন আইনজীবী সাজ্জাতুল হায়দার চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মাসুদ রানা।

পরে মো. মাসুদ রানা বলেন, ‘হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।’

এর আগে, ২০২৩ সালের ৬ এপ্রিল এ মামলায় সোহেল রানাকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। পরে ৯ এপ্রিল হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে আপিল করেন আপিল বিভাগ।

বিজ্ঞাপন

২০২২ সালের মার্চে রানাকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। ওই রুলকে যথাযথ ঘোষণা করেই গত ৬ এপ্রিল তাকে জামিন দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ১৩শ মানুষ নিহত হয়। যাদের প্রায় সবাই ছিলেন পোশাক কারখানার শ্রমিক। এ ঘটনায় ভবনের মালিক সোহেল রানাকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম
বিজ্ঞাপন

আরো