Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

২১ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২১ অক্টোবর ২০২৪ ১০:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরপুর টেস্টে টসে জিতে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। তবে দক্ষিণ আফ্রিকান পেসার ভিয়ান মুল্ডারের দুর্দান্ত বোলিংয়ে শুরুতেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ। মাত্র ২১ রানের মাঝেই প্রথম ৩ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ। বাংলাদেশের তিন ব্যাটারকেই ফিরিয়েছেন মুল্ডার।

দিনের দ্বিতীয় ওভারে প্রথম আঘাত হানেন মুল্ডার। শূন্য রানে মার্করামের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরেছেন ওপেনার সাদমান। নিজের দ্বিতীয় ওভারে মোমিনুলকে আউট করেন মুল্ডার। ৪ রান করে ভেরেনের হাতে তালুবন্দি হয়ে ফিরেছেন তিনি।

বাংলাদেশের তৃতীয় উইকেট পড়েছে ষষ্ঠ ওভারে। মুল্ডারের বলে মহারাজের হাতে ক্যাচ দিয়ে আউট হন অধিনায়ক শান্ত, তার রান ছিল ৭।

বিজ্ঞাপন

২১ রানে ৩ উইকেট হারানোর পর ওপেনার জয় ও মুশফিক কিছুত প্রতিরোধ গড়ে তুলেছিলেন। সবশেষ ১১ রান করা মুশফিককে বোল্ড করে ১৯ রানের জুটি ভেঙেছেন কাগিসো রাবাদা। এর মাধ্যমে টেস্টে নিজের ৩০০তম উইকেটের দেখা পেলেন রাবাদা।

ম্যাচের প্রথম ঘন্টায় ৪০ রানে ৪ উইকেট হারিয়ে তাই দিশেহারা বাংলাদেশ।

সারাবাংলা/এফএম