Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাঁপাইনবাবগঞ্জে খালে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২৬ ১৭:৩৫

২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল, চাঁপাইনবাবগঞ্জ।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নে খালের পানিতে ডুবে আব্দুর রহমান নামে আড়াই বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টার দিকে ইউনিয়নের রানীনগর বিলকন্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামের আব্দুল আলমের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, দুই দিন আগে আব্দুর রহমান তার মায়ের সঙ্গে নানাবাড়ি বেড়াতে রানীনগর বিলকন্দি এলাকায় আসে। সোমবার সকালে বাড়ির পাশের খালের পানিতে পড়ে যায় সে। বিষয়টি টের পেয়ে স্বজনরা দ্রুত শিশুটিকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

পরে চাঁপাইনবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হক জানান, আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর