Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আধিপত্য নিয়ে বিরোধে যুবককে গুলি করে হত্যা

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২৪ ১৯:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ও সরোয়ার হোসেন বাবলা গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।

সোমবার (২১ অক্টোবর) বিকেলে নগরীর চান্দগাঁও থানার শমসের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আফতাব উদ্দিন তাহসিন (২৬) বাবলা গ্রুপের সঙ্গে যুক্ত। তার বিরুদ্ধেও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ আছে বলে পুলিশ জানিয়েছে।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘সাজ্জাদ গ্রুপের সন্ত্রাসীরা বাবলা গ্রুপের এক যুবককে গুলি করে হত্যা করেছে। গুলিবিদ্ধ যুবককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, আধিপত্য বিস্তারের জেরে খুনের এ ঘটনা ঘটেছে। আমরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা করছি।’

বিজ্ঞাপন

পুলিশ সূত্র জানায়, বিকেলে শমসের পাড়া এলাকায় একটি দোকানে বসে চা খাচ্ছিলেন তাহসান। এ সময় প্রতিপক্ষের লোকজন গিয়ে তাকে গুলি করে পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ও সরোয়ার হোসেন বাবলা আগে একই গ্রুপে নেতৃত্ব দিত। পরে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হলে দু’টি গ্রুপ তৈরি হয়। চাঁদাবাজি, অপহরণ করে মুক্তিপণ আদায়, হত্যা, খুনের চেষ্টাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আছে তাদের বিরুদ্ধে।

সারাবাংলা/আরডি/পিটিএম
বিজ্ঞাপন

আরো