Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজশাহীতে সাহিত্য ভাবনায় জুলাই বিপ্লব ও দ্রোহের কবিতা পাঠ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৪ ২৩:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহী: রাজশাহীতে সাহিত্য ভাবনায় জুলাই বিপ্লব ও দ্রোহের কবিতাপাঠ অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী কলেজ মিলনায়তনে পরিচয় সংস্কৃতি সংসদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী কলেজ এ আয়োজন করে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় শুরু হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে নিহত রাজশাহী কলেজের শিক্ষার্থী আলী রায়হানের বাবা মোসলেম উদ্দীন। এ সময় আরেক শহীদ রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব আনজুমের বাবা মাইনুল হকও উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ যহুর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. ইব্রাহিম আলী, বিশিষ্ট কথাশিল্পী ডা. নাজিব ওয়াদুদ, প্রফেসর ড. শিখা সরকার ও কবি সায়ীদ আবু বকর।

বিজ্ঞাপন

এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ। স্বাগত বক্তব্য রাখেন ড. আবু নোমান। সভায় বক্তারা, দেশের সাংস্কৃতিক আধিপত্যবাদ, রাজনৈতিক আধিপত্যবাদকে মোকাবেলায় লেখালেখির গুরুত্বারোপ তুলেন ধরেন।

এ সময় তারা বৈষম্য মুক্ত, ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলার জন্য জুলাই বিপ্লবের চেতনায় আগামী দিনের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। পরে অংশগ্রহণকারীরা দ্রোহের কবিতা পাঠ করেন।

সারাবাংলা/এসআর