Monday 02 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আক্রান্ত ছাড়াল ৯৩ হাজার, মৃত্যু আরও ৩ জনের

সিনিয়র করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৭

ফাইল ছবি: ডেঙ্গু

ঢাকা: রোববার (১ ডিসেম্বর) সকাল ৮টা থেকে সোমবার (২ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ে দেশে ৭০৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে দেশে চলতি বছরের ২ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৯৩ হাজার ৫৬ জন। এর মাঝে ৮৯ হাজার ৭৮০ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৪৯৭ জন।

সোমবার (২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিগত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মাঝে পুরুষ ৪৩৯ জন ও নারী ২৬৬ জন।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুমের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃতদের মাঝে দু’জন ঢাকা বিভাগীয় (মহানগরীর বাইরে) এলাকার হাসপাতালে মারা গেছেন। এছাড়া একজন করে খুলনা বিভাগীয় (মহানগরীর বাইরে) এলাকার হাসপাতালে। আরেকজন মারা গেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যানুযায়ী, চলতি বছরের ২ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তদের মাঝে ৬৩ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৮ শতাংশ নারী রয়েছেন। চলতি বছর এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৪৯৪ জন। এর মাঝে ৫১ দশমিক ৫ শতাংশ নারী ও ৪৯ দশমিক ৫ শতাংশ পুরুষ।

প্রতিষ্ঠানটি জানায়, বিগত ২৪ ঘণ্টায় ঢাকার দুই সিটি করপোরেশনের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৬৯ জন নতুনভাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় বিগত ২৪ ঘণ্টায় ১৩৪ জন রোগী নতুনভাবে হাসপাতালে ভর্তি হয়েছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে।

বিগত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ৭৩ জন, খুলনা বিভাগে ৯৬ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজশাহী বিভাগে ৪৩ জন, রংপুর বিভাগে ১০ জন, বরিশাল বিভাগে ৬০ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিগত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন। সিলেট বিভাগে বিগত ২৪ ঘণ্টায় দুই জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে দুই হাজার ৭৭৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সারাবাংলা/এসবি/পিটিএম