Tuesday 03 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল

স্পেশাল করসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৪ ১৭:১৪

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধি দল।

ঢাকা: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধি দল। বুধবার (৪ ডিসেম্বর) বিকেল ৪ টায় রাষ্ট্রীয় অতিথি ভবন ‘সুগন্ধায়’ এ বৈঠক শুরু হয়েছে।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এছাড়া জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে অপর একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নিয়েছে। একই সময় ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ সুগন্ধার গেটে পৌঁছান। কিন্ত কর্নেল অলি গেট থেকেই ফিরে যান। ধারণা করা হচ্ছে, তালিকায় নাম না থাকায় তিনি প্রবেশ করতে পারেন নি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এইচআই