Tuesday 03 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কাকরাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

স্টাফ করেসেপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৪ ০০:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানী কাকরাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় তাসনিম ফেরদৌস তুলন (২০) এক শিক্ষার্থী মারা গেছেন। এ ঘটনায় তামিম রহমান (২০) নামে অপর এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের সামনের রাস্তায় ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলে মারা যায় তাসনিম ফেরদৌস তুলন।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, রাতে দুই বন্ধু মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পথে বিচারপতির বাস ভবনের গেটের পাশে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান তাসনিম (২০)। আহত তামিম ঢাকা মেডিকেলে ভর্তি আছে। তাসনিমের মরদেহ মর্গে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

হাসপাতালে তাসনিমের খালাতো ভাই আফ্রিদি ইনসান জানান, তাদের বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার চম্পকনগর গ্রামে। তাসনিমের বাবার নাম ইসমাইল মিয়া। বর্তমানে ওয়ারী যুগীনগর এলাকায় থাকে। তাসনিম তিতুমীর কলেজে ফিজিও থেরাপি বিভাগের প্রথমবর্ষের শিক্ষার্থী ছিলেন। এক ভাই এক বোনের মধ্যে তাসনিম ছিল বড়।

তিনি আরও জানান, বিকেলে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়েছিল। রাতে জানা যায়, তাসনিম আরেক বন্ধুর মোটরসাইকেল নিয়ে তামিমের সঙ্গে ঘুরতে বেরিয়ে দুর্ঘটনার শিকার হয়। আহত তামিম সাউথ-ইস্ট ইউনিভার্সিটির কম্পিউটার ইঞ্জিনিয়ারিং প্রথমবর্ষের ছাত্র। তামিমের বাসাও ওয়ারী যুগীনগর এলাকায়।

সারাবাংলা/এসএসআর/পিটিএম