Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আজিমপুর কবরস্থানে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

স্পেশাল করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২৫ ২২:৫৩

বাংলাদেশ জাতীয়তাবাদী দল

ঢাকা: আজিমপুর কবরস্থানে চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানাধীন ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আমিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) সাইদুর রহমান মিন্টুর সই করা বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের নির্দেশক্রমে দলের সব পদ থেকে আমিনুল ইসলাম আমিনকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

পাশাপাশি বহিষ্কৃত আমিনুল ইসলাম আমিনের সঙ্গে সবধরনের রাজনৈতিক ও সাংগঠনিক যোগাযোগ থেকে বিরত থাকার জন্য সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/পিটিএম
বিজ্ঞাপন

দেশের ৮ জেলায় বৃষ্টির পূর্বাভাস
২৯ সেপ্টেম্বর ২০২৬ ০৯:০৪

আজ ঢাকার বাতাস 'অস্বাস্থ্যকর'
২৯ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৫৭

ছবির গল্প ভাসমান চাষে সবজি উৎপাদন
২৯ সেপ্টেম্বর ২০২৬ ০০:১৭

আরো