Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বনশ্রীতে শেলটেক সিরামিকসের নতুন এক্সপেরিয়েন্স সেন্টার চালু

সারাবাংলা ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৬ ১০:২৮

রাজধানীতে তৃতীয় এক্সপেরিয়েন্স সেন্টার চালু করেছে শেলটেক সিরামিকস লিমিটেড (এসসিএল)। সম্প্রতি বনশ্রীর শেলটেক লিগ্যাসি প্লাজায় নতুন এ সেন্টারটি উদ্বোধন করা হয়। এখানে শেলটেক সিরামিকসের টাইলস পণ্যের বিস্তৃত সংগ্রহ তুলে ধরা হয়েছে। প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

শেলটেক কর্তৃপক্ষ বলছে, দ্রুত বিকাশমান আবাসিক ও বাণিজ্যিক এলাকা বনশ্রীর গ্রাহকদের কাছে সরাসরি টাইলস পণ্য প্রদর্শনের সুযোগ তৈরি করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। নতুন কেন্দ্রটিতে টাইলসের টেক্সচার, ফিনিশিং, বিভিন্ন সংমিশ্রণ ও ব্যবহারিক দিক সরাসরি দেখার সুযোগ রয়েছে।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে শেলটেক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ বলেন, ‘প্রতিটি নতুন এক্সপেরিয়েন্স সেন্টার গ্রাহকদের আরো কাছ থেকে জানার ও তাদের পরিবর্তনশীল চাহিদা বোঝার সুযোগ করে দেয়। রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা বনশ্রীতে এ সেন্টারের মাধ্যমে স্থানীয় গ্রাহকদের কাছে শেলটেক সিরামিকসের টাইলস দেখার অভিজ্ঞতা আরো সহজলভ্য হবে।’

বনশ্রী এক্সপেরিয়েন্স সেন্টারটি শেলটেক লিগ্যাসি প্লাজার একটি অংশ। বনশ্রীর মূল সড়কে অবস্থিত ১৭ তলা এ বাণিজ্যিক ভবনটি সম্প্রতি উদ্বোধন করা হয়েছে। সেখান থেকে গুলশান, রামপুরা ও হাতিরঝিলে সহজে যাতায়াত করা যায়। প্রস্তাবিত এমআরটি সংযোগ চালু হলে এলাকাটির যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

বনশ্রীর এক্সপেরিয়েন্স সেন্টারটি চালুর মাধ্যমে রাজধানীতে শেলটেক সিরামিকসের গ্রাহকমুখী কেন্দ্রের সংখ্যা দাঁড়াল তিনটিতে। এর আগে তেজগাঁও ও হাতিরপুলে দুটি এক্সপেরিয়েন্স সেন্টার চালু করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শুধু পণ্য প্রদর্শনের পরিবর্তে নতুন এক্সপেরিয়েন্স সেন্টারটিতে বিভিন্ন টাইলস ও সারফেসের সমন্বয় সরাসরি দেখার সুযোগ রাখা হয়েছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

দেশের ৮ জেলায় বৃষ্টির পূর্বাভাস
২৯ সেপ্টেম্বর ২০২৬ ০৯:০৪

আজ ঢাকার বাতাস 'অস্বাস্থ্যকর'
২৯ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৫৭

ছবির গল্প ভাসমান চাষে সবজি উৎপাদন
২৯ সেপ্টেম্বর ২০২৬ ০০:১৭

আরো

সম্পর্কিত খবর