Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিহত মেহেদী হাসানের কন্যা সন্তানের দায়িত্ব নিলেন তারেক রহমান

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৫ ১৭:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ছাত্র-জনতার আন্দোলনে মাগুরায় নিহত মেহেদী হাসান রাব্বির সদ্য ভূমিষ্ঠ কন্যা সন্তানের দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (৬ জানুয়ারি) মাগুরা পৌরসভার বরুণাতৈল গ্রামে নিহত রাব্বির বাসায় গিয়ে এবং পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সহমর্মিতা ও পাশে থাকার বার্তা পৌছে দেন ‘আমরা বিএনপি পরিবার’ এর উপদেষ্টা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

তারেক রহমানের পক্ষে থেকে রাব্বির কন্যা সন্তানের জন্য উপহার সামগ্রী পরিবারের সদস্যদের হাতে তুলে দেন এবং মাসিক ভাতার প্রতিশ্রুতি দেন আশরাফ উদ্দিন বকুল। নিহত মেহেদী হাসান রাব্বির স্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’ এর সদস্য সচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন (মিথুন), সংগঠনটির সিনিয়র সদস্য মাসুদ রানা লিটন, সিনিয়র বিএনপি নেতা লুতফুল বারি মুকুল, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মশিউর রহমান মোহান, ঢাকা কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মিসবাহ, মাগুরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব আক্তার হোসেন, যুগ্ম আহবায়ক খান হাসান ইমাম সুজা, মো. আলমগীর হোসেন, সদর উপজেলা বিএনপি আহ্বায়ক মো. কুতুব উদ্দিন, ছাত্রদলের সাবেক সভাপতি মো. প্রমুখ।

সারাবাংলা/এজেড/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো