Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘গণতন্ত্র রক্ষার সংগ্রামে শহিদ আসাদ প্রেরণার উৎস’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বাংলাদেশের গণতন্ত্র রক্ষার সংগ্রামে শহিদ আসাদুজ্জামান প্রেরণার উৎস বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৬৯ এর গণআন্দোলনে শহিদ আসাদুজ্জামানের শাহদাৎ বার্ষিকী উপলক্ষে রোববার (১৯ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘১৯৬৯ সালে আইয়ুববিরোধী গণআন্দোলনে নেতৃত্বদানকারী অন্যতম ছাত্রনেতা আসাদুজ্জামানের আত্মত্যাগ গণতন্ত্র রক্ষার সংগ্রামে আমাদের প্রেরণার উৎস। যে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তিনি জীবন দিয়ে গেছেন, সেটির পরিপূর্ণ বাস্তবায়নের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার কাজে আত্মনিয়োগ করা আমাদের অবশ্য কর্তব্য।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘শহিদ আসাদ দিবসে গণতন্ত্র ও জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমাদেরকে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে।’

সারাবাংলা/এজেড/এসআর