Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পারিশ্রামিক নাটকের পর কখন ফিরছেন রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা?

স্পোর্টস করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একাদশ বিপিএলে দুর্বার রাজশাহীর পার্ট শেষ হয়েছে আগেই। গতকাল ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খুলনা টাইগার্স জিতলে রাজশাহীর প্লে-অফ থেকে ছিটকে পরা নিশ্চিত হয়ে গেছে। তবুও দলটিকে ঘিরে বিতর্ক যেন থামছে না! নতুন আলোচনা- পারিশ্রমিক পরিশোধ করেনি বলে রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা দেশে ফিরতে পারছেন না! অবশ্য পরে ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে এক বিবৃতিতে দাবি করা হয়েছে, কখন কোন ক্রিকেটার নিজ নিজ দেশে ফিরবেন।

এবারের বিতর্কে যত বিতর্ক উঠেছে তার বেশিরভাগই রাজশাহীকে নিয়ে। ক্রিকেটারদের পারিশ্রমিক না দেওয়ার কারণে বারবার খবরের শিরোনাম হয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। সর্বশেষ মিলল বিদেশিদের পারিশ্রমিক না দেওয়ার তথ্য।

বিজ্ঞাপন

গণমাধ্যমের খবরে প্রকাশ হয়, রাজশাহীর বিদেশি ক্রিকেটার ও স্টাফরা এখনো পারিশ্রমিক পাননি। বাকি আছে দৈনিক ভাতাও। ফলে রায়ান বার্ল, মোহাম্মদ হারিস, আফতাম আলম, মার্ক দেয়াল ও মিগুয়েল কামিন্সরা বাংলাদেশ ছাড়তে পারছেন না। রাজশাহীর পাকিস্তানি কোচ ইজাজ আহমেদও পারিশ্রামিকের অপেক্ষায় বলে জানা যায়।

এদিকে, বিকেলে দুর্বার রাজশাহীর পক্ষ এক বিবৃতিতে দাবি করা হয়েছে আজ রাত থেকে দেশে ফেরা শুরু করবেন রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দুর্বার রাজশাহীর বিদেশি খেলোয়াড় ও কোচিং স্টাফরা চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টিতে তাদের কার্যক্রম শেষ করে আজ (রোববার) রাত থেকে নিজ নিজ গন্তব্যে রওনা হবেন।’

বলা হয়েছে, জিম্বাবুয়ের রায়ান বার্ল রাত ৩টায় হারারের উদ্দেশ্যে রওনা দিবেন। পাকিস্তানের হারিস সোমনার দুপুরে লাহোরের বিমান ধরবেন। কোচ ইজাজ আহমেদও আগামীকাল দেশে ফিরবেন। আর ওয়েস্ট ইন্ডিজের কামিন্সের দেশের বিমান ধরার কথা ৫ ফেব্রুয়ারি।

অবশ্য ফ্র্যাঞ্চাইজিটি বিদেশি ক্রিকেটারদের পারিশ্রামিক পরিশোধ করেছে কিনা সেটা বিজ্ঞাপ্তিতে জানানো হয়নি।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো