Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আজও বায়ু দূষণে শীর্ষে ঢাকা

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৩৭

ঢাকার বায়ু দুষণ। ছবি: সারাবাংলা

ঢাকা: পর পর দুই দিন বায়ু দূষণের শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। দ্বিতীয় অবস্থানে রয়েছে মিয়ানমারের ইয়াঙ্গুন। তালিকায় তৃতীয় নম্বরে রয়েছে ভারতের দিল্লি।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৩১ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

ঢাকা ও ইয়াঙ্গুনের দূষণ স্কোর ২৪৯ এবং ২২৬ অর্থাৎ এই দুই শহরের বায়ু খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। তৃতীয় নম্বরে থাকা দিল্লির দূষণ স্কোর ১৯২ অর্থাৎ সেখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এরপরে রয়েছে বসনিয়া হার্জেগোভিনার সারাজেভো। পঞ্চম অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।

বিজ্ঞাপন

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়।

এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। রোববার (২ ফেব্রুয়ারি) সকালে ঢাকার গড় বায়ুর মান ৩৩৯ ছিল।

সারাবাংলা/জেআর/ইআ
বিজ্ঞাপন

আরো