Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঠাকুরগাঁওয়ে ট্রাকচাপায় পথচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩৩

ঠাকুরগাঁও: জেলায় ট্রাকচাপায় গিয়াস উদ্দিন (৭৫) নামে এক পথচারী বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের ভাউলার হাট মোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই বৃদ্ধের বাড়ি সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের হরিনারায়নপুর মোল্লা পাড়া গ্রামের মৃত কছিম উদ্দিন সরকারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভাউলার হাট মোর এলাকায় গিয়াস উদ্দিন নামে এক ব্যক্তি তার নাতিকে নিয়ে রাস্তা পারাপার হচ্ছিলেন। এ সময় হঠাৎ ঠাকুরগাঁও থেকে পীরগঞ্জগামী একটি মালবাহী ট্রাকচাপায় ঘটনাস্থলে মৃত্যু হয় বৃদ্ধের। তবে তার নাতি অক্ষত অবস্থায় বেঁচে যান।

বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. সাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো