Saturday 14 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফেনীতে কাভার্ডভ্যান-পিকআপ সংঘর্ষে নিহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৪৭

সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

ফেনী: জেলার হাফেজিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১০ জন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলার দক্ষিণ মাইজবাড়িয়া হাফেজি মাদরাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নির্মাণশ্রমিকদের (রাজমিস্ত্রী) বহন করা একটি পিকআপ ফেনীর উদ্দেশ্যে যাচ্ছিল। পরে মহাসড়কের দক্ষিণ মাইজবাড়িয়া হাফেজি মাদরাসা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে পাঁচজন নিহত হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।

বিজ্ঞাপন

মহিপাল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো