Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আ.লীগ নেতাকে অপহরণ করে চাঁদা দাবি যুবদল নেতার, আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২৫ ০৮:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনা: গাজীপুর জেলার শ্রীপুর পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী নুর আলমকে অপহরণের অভিযোগে খুলনায় ৫ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

শনিবার (২২ মার্চ) সন্ধ্যা থেকে রাত ১১ টা পর্যন্ত নগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন, মহানগর যুবদলের সাবেক সভাপতি মাহাবুব হাসান পিয়ারু, জাতীয় নাগরিক নেতা ইমন মোল্লা, সাংবাদিক জিয়াউস সদাত, ইমনের সহযোগি জয় হাসান এবং সাকিব রহমান।

খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক মো. তৈমুর ইসলাম বলেন, আ’লীগ নেতা ও ব্যবসায়ী নুর আলমের ছেলে খুলনার বসুপাড়া এলাকায় বসবাস করেন। সেই সুবাদে নূর আলম খুলনায় অবস্থান করতেন। শুক্রবার (২১ মার্চ) রাতে ওই ব্যবসায়ীকে অপহরণ করা হয়। তাকে বসুপাড়ার একটি বাড়িতে রেখে ছেলের কাছে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, নুর আলমের ছেলে বিষয়টি গোয়েন্দা পুলিশকে জানায়। পুলিশের পরিকল্পনায় অপহরণকারী দলের সদস্যরা মুক্তিপণ নিতে নগরীর ময়লাপোতা হোটেল গ্রান্ড প্লাসিডের সামনে আসলে ইমন মোল্লাকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী নগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বাকি আসামিদের আটক করে পুলিশ। তাদের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ অপহৃত আ’লীগ নেতা নুর আলমকে উদ্ধার করে পুলিশ।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো